রক্তে ভেজা শার্টটি আজও আছে পুরোনো ধুলোপড়া হ্যাঙ্কাওে ঝুলানো, শুধু নেই ছেলেটি যে চলে গেছে সেই ফাল্গুনে, শূন্য ঘরটি তেমনই আছে ময়লা জমেছে বইয়ের তাকে, মাকড়সা বেধেছে বাসা সিলিংয়ে ঝুলানো ফ্যানে। ছেলেটা এসে বলত প্রায়ই ঋাষা নিয়ে নাকি হচ্ছে গোলমাল, প্রতিনিয়ত মিছিল মিটিং শুনতাম হা কওে, তারপর একদিন বের হয়ে গেল হাতে নিয়ে মসত্দ পস্নাকার্ড লাল কালিতে কি লেখা আর এলনা ফিরে। অশ্রম্ন আমার শুকিয়ে গেছে হৃদয়টা হয়েছে পাথর, এখন আর কাদিনা আমি পুরনো কথা মনে করে, তবুও এখনো থমকে দাড়াই যখনই দেখি রক্তে ভেজা শার্ট, মাকড়সা বেধেছে বাসা খোকার শূন্য ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।